৬ মে ২০২৬

কমিউনিটি অব বায়োটেকনলজি আয়োজিত “ডিএনএ ফেস্ট ২০২১” ভার্চুয়ালি অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কমিউনিটি অব বায়োটেকনলজি আয়োজিত “ডিএনএ ফেস্ট ২০২১” ভার্চুয়ালি অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গত ২৫শে এপ্রিল, ২০২১ তারিখে আয়োজিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত “ডিএনএ ফেস্ট ২০২১”। আকর্ষনীয় এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘কমিউনিটি অব বায়োটেকনলজি’ (সিওবি)। অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ডিএনএ দিবস পালন, পৃথিবী জুড়ে শিক্ষার্থীদের আকর্ষনীয় সব প্রতিযোগীতায় অংশগ্রহন এবং বায়োসাইন্স ও মলিকুলার বায়োলজি বিষয়ের গণ্যমান্য ব্যক্তিদের থেকে জ্ঞান আহরন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ২০০৯ সালে রসায়নে নোবেলজয়ী ড. এডা ইয়োনাথ। অধিবেশন শুরু হয় “যুগান্তকারী ডিএনএ গবেষণা এবং আমাদের জীবন রহস্য” বিষয়ে বিশিষ্ট বিজ্ঞানী ড. মোঃ তোফাজ্জল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে। তারপর “পরবর্তী প্রজন্মের অ্যান্টিবায়োটিক” বিষয়ে বক্তব্য রাখেন স্বয়ং নোবেল বিজয়ী ড. এডা ইয়োনাথ। পরবর্তীতে তিনি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটিতে ছিল চমৎকার সব প্রতিযোগিতা। ‘ডিএনএ প্যারোডি’ প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন রিয়ান আল ইসলাম রেশাদ, দিরা মাহাসিন এবং তৌফিক আলম জিসান । ‘কমিক স্ট্রিপে’ প্রথম হন অনিন্দিতা এশ প্রমি, দ্বিতীয় হন তাহসিন মাহমুদ তানিম, তৃতীয় হন মাইশা মোবাশ্বিরা। “তিন মিনিটে ডিএনএ সম্পর্কিত আবিষ্কার ব্যাখ্যা” প্রতিযোগিতায় ওমামা সাইদ, মোঃ আশিকুর রহমান এবং সায়মা রহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন। “ডিএনএ মিম” প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তানজিন বরকতুল্লাহ রবিন, নাবিহা তাহসিন নুহা এবং নাফিসা তাবাসসুম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখে আয়োজনকারী দল এবং বক্তারা অত্যন্ত আনন্দিত হন। উপস্থিত দুইজন বিজ্ঞ বক্তাই ‘কমিউনিটি অব বায়োটেকনলজি’র ভূয়সী প্রশংসা করেন চলমান মহামারীর মধ্যেও সাফল্যের সাথে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রশ্নোত্তর পর্বে তারা উপস্থিত সকলের করা প্রশ্ন শুনে খুশি হন এবং অংশগ্রহণকারীরা একজন নোবেল বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করার সৌভাগ্য অর্জন করে। ভবিষ্যতে এরকম আরও অনুষ্ঠান দেখার ইচ্ছা প্রকাশ ও সিওবি দলের অক্লান্ত পরিশ্রমের জন্য শুভকামনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে। চলমান মহামারী হোক কিংবা সমগ্র জীবজগতের ভবিষ্যৎ, জীব ও জীবনকে বুঝতে ডিএনএ অধ্যয়নের গুরুত্ব অসীম। আর এই যাত্রার সাথে কয়েক প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যেই পালিত হলো “ডিএনএ ফেস্ট ২০২১”।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি