কলকাতায় সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরে অনেক পুরনো ও বড়ো একটি সরকারি হাসপাতালে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। তবে এতে প্রানহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর সিনহুয়া/বাসস
হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, “বুধবার সকালের দিকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুতই হাসপাতালের একটি ভবনে ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা প্রায় ২৫০ রোগিকে দ্রুতই নিরাপদে অন্যত্র সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। ফলে কেউ হতাহত হয় নি।”ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি