৫ মে ২০২৬

কলকারখানা খোলায় ঝিনাইদহ মহাসড়কে বেড়েছে মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কলকারখানা খোলায় ঝিনাইদহ মহাসড়কে বেড়েছে মানুষের ঢল
ঝিনাইদহ প্রতিনিধি: কলকারখানা খোলার ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের ঢল । আজ শনিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভীড় লেগেই আছে। বিভিন্ন স্থান থেকে ইজিবাইক, ভ্যান রিক্সা যোগে টার্মিনালে এসে হাজির হচ্ছে তারা। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এই কর্মজীবী মানুষ। কাজে যোগ দিতে ইজিবাইক, মাহেন্দ্রসহ ছোট ছোট যানে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। এক জেলা থেকে অন্যজেলায় গিয়ে সেখান থেকে নতুন বাহনে ছুটতেন তারা। যাত্রীদের অতিরিক্ত চাপে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ ঢাকাগামীদের । যানবাহন না পেয়ে অনেককেরই বসে থাকতে দেখা গেছে।যশোর থেকে ঢাকাগামী জীবন নামের এক যাত্রী বলেন, আমরা যশোর থেকে আসছি। আগামীকালকে থেকে অফিস খোলা। অফিসে তো যেতেই হবে। সেই কারণে বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক কষ্ট-দুর্ভোগ করে সিএনজি, অটোরিকসা করে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন খুবই বিপদে আছি।ঐ একই কথা চুয়াডাঙ্গা জেলার শিপন হোসেনের তিনি বলেন সরকার জনগণের কথা কখনো চিন্তাই করে না। আমাদের কথা যদি ভাবতো তাহলে গাড়ী চালু করে কলকারখানা খোলার ঘোষণা দিত । গাড়ী বন্ধ করে গার্মেন্টস খুলে দেওয়া কোন ভাবেই উচিত হয়নি। এ ব্যাপারেঝিনাইদহ ট্রাফিট ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, সকাল থেকে টার্মিনালে মানুষের উপস্থিতি বেড়েছে যাত্রীরা ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন বলে তিনি জানান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি