কলিন পাওয়েল মারা গেছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) কলিন পাওয়েল মারা গেছেন। কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণে সোমবার (১৮ অক্টোবর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ফেসবুকে জানিয়ে তাঁর পরিবার। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে পাওয়েল পরিবার জানিয়েছে, আমরা সম্পূর্ণভাবে ভ্যাকসিন গ্রহণ করেছিলাম। যত্নসহকারে চিকিৎসা দেওয়ায় ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারকে আমরা ধন্যবাদ জানাই। আমরা একজন প্রসিদ্ধ এবং স্নেহময় স্বামী, পিতা, দাদা এবং বিখ্যাত আমেরিকানকে হারিয়েছি।
চার তারকা জেনারেল কলিন পাওয়েল কয়েক দশক ধরে আমেরিকার রিপাবলিকান প্রশাসনের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আমলে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেন। এরপর প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ-এর সময়ে তিনি জয়েন্ট চিফ অব স্টাফ নিযুক্ত হন।
২০০১ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে সেক্রেটারি অব স্টেট হন কলিন পাওয়েল। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ সেক্রেটারি অব স্টেট। ওই সময় তিনি ছিলেন সর্বোচ্চ পদাধিকারী কৃষ্ণাঙ্গ আমেরিকান।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি