৮ মে ২০২৬

কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের জেল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে কলেজ ছাত্রীকে উত্তক্ত্য করায় এক যুবকের ৬মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ঘটনাটি ঘটেছে, ডোমার মহিলা কলেজ এলাকায়। জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহিলা কলেজ এলাকা দিয়ে কয়েকজন কলেজ ছাত্রী যাওয়ার সময় বিপুল রায় (২২) নামক এক বখাটে ওই ছাত্রীদের দেখে বাজে অঙ্গভঙ্গী করে। এ সময় কলেজ ছাত্রীরা বিপুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত যুবক বিপুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ইফটিজিং এর দায়ে তার বিরুদ্ধে ১৮৬০ সালের ৫০৯ ধারা মোতাবেক মামলা নং-৪০/১৯ দায়ের করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজা প্রাপ্ত বিপুল ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বাগডোকরা বটতলী গ্রামের সিতারাম রায়ের ছেলে। আজ দপুরে তাকে জেলা কারাগারে পঠানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি