৭ সেপ্টেম্বর ২০২৬

ক্লাব ফুটবলে সর্বোচ্চ বেতন পাওয়া ১০ কোচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম
ক্লাব ফুটবলে সর্বোচ্চ বেতন পাওয়া ১০ কোচ

বাংলাপ্রেস ডেস্ক:  ক্রীড়াঙ্গনের সবচেয়ে থ্যাংকলেস চাকরি হচ্ছে কোচের দায়িত্ব পালন করা। প্রশংসা তো তেমন মেলেই না উল্টো দলের বাজে পারফরম্যান্সের জন্য ম্যানেজারদেরই প্রথম কথা শুনতে হয়।

সঙ্গে যেকোনো মুহূর্তে চাকরি হারানোর ‍ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। 

তবে কিছু কোচকে ডাগআউটের দায়িত্ব দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থও খরচ করতে হয় ক্লাবগুলোকে। বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী সেই সব ফুটবল কোচদের তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ ১০ কোচের মধ্যে ৪ জন ইংলিশ প্রিমিয়ার লিগের।

সিমোন ইনজাঘি

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ম্যানেজার সিমোন ইনজাঘী। সৌদি আরবের ক্লাব আল-হিলালে বাংলাদেশি মুদ্রায় বার্ষিক ৩৭১ কোটি ৫৫ লাখ টাকা (২২.৩৪ মিলিয়ন পাউন্ড) পান ইতালিয়ান কোচ।

ডিয়েগো সিমিওনে 

তালিকার দুইয়ে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। ২০১১ সাল থেকে স্প্যানিশ ক্লাবের ডাগআউট সামলানো আর্জেন্টাইন কোচ বছরে ৩৩৫ কোটি ৮০ লাখ টাকা (২০.১৯ মিলিয়ন পাউন্ড) পান।

মিকেল আর্তেতা 

২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতেছে আর্সেনাল। লিগ জয়ে মূল অবদান খেলোয়াড়দের থাকলেও নেপথ্যের নায়ক ছিলেন মিকেল আর্তেতা। সেই আর্তেতা বছরে ২৪৯ কোটি ৪৮ লাখ টাকা (১৫ মিলিয়ন পাউন্ড) বেতন পান। ২০২৭ সালে তার চুক্তির মেয়াদ শেষ হবে। লিগ জয়ের পুরস্কার হিসেবে নিশ্চয়ই এবার বেতনের অঙ্কও বড় হবে।

জাবি আলোনসো ও অলিভার গ্লাজনার

এনজো মারেস্কার উত্তরসূরি হিসেবে চেলসির ডাগআউটে দাঁড়িয়েছেন জাবি আলানসো। চেলসির সঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের বছরে চুক্তি হয়েছে ১২৯ কোটি ২৭ লাখ টাকা (১১.৫ মিলিয়ন পাউন্ড)। আলোনসোর সমান বেতন নটিংহ্যাম ফরেস্টের ম্যানেজার অলিভার গ্লাজনারের। বছরে ১২৯ কোটি ২৭ লাখ টাকা (১১.৫ মিলিয়ন পাউন্ড) বেতন পান অস্ট্রিয়ান কোচ। তার চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

জোসে মরিনহো ও লুইস এনরিকে

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদে দায়িত্ব নিয়েছেন জোসে মরিনহো। মোটা অঙ্কের বেতনে লস ব্ল্যাংকোসদের সঙ্গে চুক্তি করেছেন পর্তুগিজ কোচ। বছরে ১৭১ কোটি ৪৮ লাখ টাকা পান তিনি। তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নেওয়া মরিনহোর সমান বেতন পান লুইস এনরিকেও। সর্বশেষ দুই মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ নতুন করে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন। ২০৩০ সালে পর্যন্ত তার মেয়াদ।

এনজ পোস্তেকোগ্লু

ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগের কোচ হয়েছেন এনজ পোস্তেকোগ্লু। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। সৌদি ক্লাবটি থেকে বছরে ১৬৭ কোটি ৪৭ লাখ টাকা (১০.০৫ মিলিয়ন পাউন্ড) বেতন পান।

এনজো মারেস্কা 

চেলসির দায়িত্ব ছেড়ে এ মৌসুম থেকে ম্যানচেস্টার সিটির ডাগআউটে দাঁড়িয়েছেন এনজো মারেস্ক। সিটির সঙ্গে বছরে ১৬৬ কোটি ৩২ লাখ টাকা (১০ মিলিয়ন পাউন্ড) চুক্তি হয়েছে মারেস্কার। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি