৭ মে ২০২৬

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করল পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করল পুলিশ

জাহেদুল ইসলাম (জাহেদ), কক্সবাজার থেকে : কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মোস্তাক আহাম্মদ নামের এক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মালামাল ক্রোক করেছে রামু থানা পুলিশ এসময় উক্ত বাড়িটি সীল গালা করা হয়েছে।

২৭ মে সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়,খুনিয়াপালং ইউনিয়নের পূর্বগোয়ালিয়াস্থ ৭নং ওয়ার্ডের আস্কর মিয়ার ছেলে এবং ইউপি সদস্য ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাক আহম্মদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তৎমধ্যে ঢাকা মেট্রোপলিটন(ডিএমপি)পুলিশ এর কলাবাগান থানার দায়ের করা৯(১০)১৮ ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯ (১)এর -৯(খ) /২৫ এবং জি আর মামলা নং- ১১৪৫/১৮ একটি মাদক মামলায় ক্রোকি পরোয়ানা জারি করা হলে আদালতের নির্দেশনা মতে ইয়াবা টাকায় গড়া,বাড়ির মালামাল, ফার্নিচার,টিভি ফ্রিজ থেকে শুরু করে তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয় এবং বাড়িটি সীলগালা করে দেয়া হয়।এবং ক্রোক করা সমস্ত মালামাল থানায় নিয়ে আসা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ আবুল মনছুর বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা চ্যালেঞ্জ এই মাদক ব্যবসায়ী কৌশলে অধ্যাবদি দন্ডায়মান রয়েছে তার ব্যবসা।জানাযায়,অভাবের তাড়নায় আনসার সদস্য হিসেবে চাকরি শুরু করলেও অল্প টাকায় সন্তুষ্ট হতে না পেরে তিন বছরের মাথায় চাকরি ত্যাগ করেন।

মিয়ানমারের চোরাই পণ্যের ব্যবসা শুরু করেন।তাতেও সন্তুষ্ট্য হতে নাপেরে শুরু করে মুরগীর ব্যবসা।একই সময় জড়িয়ে পড়েন ইয়াবা পাচারে। এক সময়ের মুরগীর বিক্রেতা মোস্তাক এখন কোটি কোটি টাকার মালিক,গড়ে তুলেছে বিত্তবৈভব,গাড়ি,বাড়ি,ফিশিং বোটসহ আরো অঢেল সম্পদ,কোটি টাকা খরচ করে হয়েছেন জনপ্রতিনিধিও।একের পর এক ইয়াবা মামলার আসামী হয়েও রয়েছেন ধরাছোয়ার বাইরে।এমনকি বিগত২০১৮ সালের ৮ও১৩ অক্টোবর দুই দফায় ঢাকায় র‌্যাব ও পুলিশের হাতে মোস্তাকের সহযোগীরা ইয়াবাসহ আটক হলেও আইনশৃঙ্খলা বাহিনির চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন গডফাদার মোস্তাক।

এঘটনায়ও মামলা হয় তার বিরুদ্ধে। এভাবে ইয়াবা ব্যবসার ঘটনায় মোস্তাকের বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে।সর্বশেষ ২৭ মে সোমবার আদালতের নির্দেশনায় এই ইয়াবা ডন মোস্তাকের বাড়িতে অভিযান চলিয়ে আসভাবপত্র ক্রোক এবং বাড়ি সীলগালা করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি