৪ মে ২০২৬

কক্সবাজারে ট্রাক চাপায় দুইজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কক্সবাজারে ট্রাক চাপায় দুইজন নিহত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকায় একটি মালবাহী ট্রাক চাপায় প্রাণ গেল পিতা-পুত্র উভয়েরই। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর (৪৫) ও তার ছেলে মো. রুবেল (১৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান তার ছেলে রুবেল। তারা দুজনেই ইজিবাইক (টমটম)-এর যাত্রী ছিলেন। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি