৭ মে ২০২৬

কক্সবাজারে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত

জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকায় জলদস্যুদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে বাদশা(৩৩)নামে এক ‘জলদস্যু’ নিহত হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরী বন্দুক,২০টি গুলি ও ৪টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।র‌্যাব জানায় নিহত বাদশা তালিকাভুক্ত জলদস্যু ছিলেন।তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে।তিনি উক্ত এলাকার আবুল কাশেমের ছেলে।র‌্যাবের তথ্যমতে,নিহত বাদশা ডাকাতের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি ও দস্যুতাসহ নানা অপরাধ অসংখ্য মামলা রয়েছে।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেহেদি হাসান বলেন, ‘ভোর সাড়ে তিনটায় পেকুয়া উপজেলার মগনামা ঘাটে জলদস্যু সর্দার বাদশার নেতৃত্বে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।খবর পেয়ে র‌্যাব-৭-এর একটি দল ওই এলাকায় অভিযানে যায়।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।একপর্যায়ে জলদস্যুরা ট্রলারে করে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গুলিবিদ্ধ জলদস্যু বাদশা ডাকাতের লাশ উদ্ধার করা হয়।এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি