৪ মে ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা

বাংলাপ্রেস অনলাইন: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি ক্যাম্পে শীর্ষস্থানীয় এক রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতার নাম আরিফ উল্লা (৪৮)। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা জানান, খবর পেয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মার্মা। এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি