কক্সবাজারে পৃথক সড়ক দূঘর্টনায় নিহত ৫

জাহেদুল ইসলাম(জাহেদ), কক্সবাজার থেকে : কক্সবাজারের টেকনাফ এবং চকরিয়াতে পৃথক সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ ৫জন নিহত হয়েছে।
জানা যায়,৭ জুন দুপুর ১২টার দিকে ২২জন বহরের একদল রোহিঙ্গা ঈদ ভ্রমণ উপলক্ষ্যে পিকআপ ভ্যান(চট্টমেট্টো-ন-১১-৭০৩৭)করে গান-বাজনা ও নেচে উল্লাস করে ভ্রমণকালে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা ১টি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ফুট নীচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩জন নিহত এবং ১১জন গুরুতর আহত হয়।খবর পেয়ে বাহারছড়া বিশেষ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি,ফায়ার সার্ভিস,টেকনাফ ও বাহারছড়া পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।সুত্রমতে,নিহত ও আহতরা সবাই বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বলে জানাযায়।টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়ীট নিশ্চিত করেন।
ওসি বলেন,আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং নিহতদের মৃত্যু নিশ্চিত করার পর ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।অপরদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া এলাকায় দুপুর ১২টার দিকে ইউনিক পরিবহনের চাপায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো পাঁচজন আহত হন।নিহতরা হলেন-উপজেলার খুটাখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আক্তার ও রামু উপজেলার জোয়ারীয়ানালা এলাকার দিপক পালের ছেলে ছনেট পাল।মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি চকরিয়া যাওয়ার পথে মেদাকচ্ছপিয়া এলাকায় পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস মাইক্রোবাসটি চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং আরো পাঁচজন আহত হন।আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি