৮ মে ২০২৬

কক্সবাজারে ফিশিং ট্রলারে মিলল ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, আটক ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কক্সবাজারে ফিশিং ট্রলারে মিলল ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, আটক ৯
বাংলাপ্রেস ডেস্ক:  কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- মো. আব্বাস উদ্দিন (৪৮), মো. আবু তাহের (৪২), মো. ফিরোজ (৩৮), মো. মোস্তাক আহাম্মদ (৪০), মো. নবী হোসেন (৩৮), মো. শাহাব উদ্দিন (৫৫), মো. সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রকাশ কালু (৭০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়। কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশে রওনা করেছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে বিজিবি। পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে থামানো হয়। এরপর ট্রলার থেকে তেলের ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করাসহ ৯ জনকে আটক করা হয়। আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দ ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূলহোতা মো. বোরহান উদ্দিন; যার বাড়ি মহেশখালী এবং তিনি পলাতক রয়েছেন। আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি