কক্সবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জাহেদুল ইসলাম জাহেদ, কক্সবাজার থেকে : কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে চৌফলদন্ডী খামারপাড়া দক্ষিণখালে বজ্রপাতের ঘটনাটি ঘটে।নিহতের নাম মো.রাসেল মিয়া(২৬)তিনি চৌফলদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খামারপাড়া এলাকার মরহুম মমতাজ আহমদের ছেলে।চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,রোববার সকালে বাড়ির পাশের খামারপাড়ার দক্ষিণে লবণ মাঠের খালে মাছ ধরতে যান রাসেল।হঠাৎ বজ্রসহ বৃষ্টি হলে বজ্রাপাতে রাসেল আহত হন।তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি