৮ মে ২০২৬

কক্সবাজারে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ

কক্সবাজার থেকে সংবাদদাতা : সরকারের আহবানে সাড়া দিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিজেদের অস্ত্র জমা দেয়ার মাধ্যমে আত্মসমর্পণ করেছেন অস্ত্র তৈরির কারিগরসহ প্রায় ৯৬ জন ডাকাত ও জলদস্যু। উপকূলবর্তী এলাকায় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকারের অহবানে সাড়া দিয়েছেন তারা।

শনিবার কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশীয় তৈরি এক নলা বন্দুক (ছোট ও মাঝারি), অস্ত্র তৈরির যন্ত্র, দেশীয় তৈরি একনলা বন্দুক (লম্বা), দেশীয় তৈরি রাইফেল, গুলি ও কার্তুজ জমা দিয়েছেন তারা। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইকবাল হোসেন জানান, উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বেলা ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দেন জলদস্যুরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (কক্সবাজার-২) আশেক উল্লাহ রফিক, স্থানীয় অন্যান্য সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কোস্টগার্ডের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি