৬ মে ২০২৬

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দ আবু মো: শাহাজান কবিরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।

সেখান থেকে তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াবা ব্যবসায়ীকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তাকে ক্লোজড করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামানকে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সদরের খরুলিয়ায় সোমবার নবী হোসেন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ ওই ইয়াবা ব্যবসায়ীকে আহতাবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে সোমবার রাতে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে অসুস্থবোধ করলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি