ককপিটে ঢোকার চেষ্টা বিভ্রান্ত যাত্রীর, ফ্লাইটের ইউ টার্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্স থেকে পর্তুগালগামী ইজিজেটের একটি ফ্লাইটের ককপিটে ঢোকার চেষ্টা করেন বিভ্রান্ত অবস্থায় থাকা এক যাত্রী। এ কারণে বিমানটি বাধ্য হয়ে লিও বিমানবন্দরে ফিরে যায়। পুলিশ ও এয়ারলাইন শনিবার এ তথ্য জানিয়েছে।
ফরাসি পুলিশ জানিয়েছে, অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে কাবু করে ফেলে এবং বিমান অবতরণ না করা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।ইজিজেট জানিয়েছে, লিও থেকে পোর্তোগামী ফ্লাইটটি শুক্রবার রাতে উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘লিও থেকে পোর্তোগামী ইজিজেটের ইজেইউ৪৪২৯ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই যাত্রীর আচরণের কারণে লিওতে ফিরে আসে। অবতরণের পর পুলিশ আসে এবং যাত্রীকে নামিয়ে দেওয়ার পর ফ্লাইটটি পোর্তোর উদ্দেশে আবার যাত্রা শুরু করে।’
পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি পর্তুগিজ নাগরিক।মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে, তিনি গতিজনিত অসুস্থতা ও বিভ্রান্তিতে ভুগছিলেন। পরে তাকে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি