কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

খন্দকার শফিক, কিশোরগঞ্জ থেকে : কিশোরগঞ্জের কটিয়াদীতে দুটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাঙকুল পাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ভৈরব উপজেলার তিয়ারের চর গ্রামের লুৎফুর রহমানের ছেলে টমি (৬), ভৈরবের গজারিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে ফয়সাল (৮), কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে বারিক মিয়া (৪০) ও অজ্ঞাতনামা একজন।
পুলিশ জানায়, সন্ধ্যায় অনন্যা সুপারের দুটি বাস গাঙকুল পাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি