৪ মে ২০২৬

কিশোর ভ্যানচালক হাবিবুর হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কিশোর ভ্যানচালক হাবিবুর হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ২

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারীর কিশোর ভ্যানচালক হাবিবুর রহমানের (১৪) হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮.১০.১৯) বিকেলে গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ দিকে, এ হত্যা রহস্য উদঘাটন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। জেলা পুলিশ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, রিকশা ভ্যানসহ কিশোরকে অপহরণ ও হত্যা করা হয় ওই ভ্যানটি ছিনতাই করার জন্যই। তিনি বলনে, ওই কিশোরকে রিকশা ভ্যানসহ ছিনতাই ও হত্যার এ ঘটনায় পাঁচজন অংশ নেন। এর মধ্যে দুইজনকে রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বোয়ালমারীর চিতার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামের মো. তাইজুল ওরফে আকাশ (২৬) এবং নড়াইলরে লোহাগড়া উপজেলার পাঙ্খারচর গ্রামের শাহ আলম মোলল্যা (২২)।

জামাল পাশা বলনে, এ অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত অপর ব্যক্তিরা হলেন- বোয়ালমারীর ময়েনদিয়া এলাকার বাদশা সিকদার (৩৫) ও নয়ন সরদার (৩৫) এবং সালথার সোনাপুরের রাসেল। বাকি আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে। ফরিদপুরের মধুখালী সার্কেলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার আনসিুজ্জামান জানান, এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া মো. তাইজুল ও শাহ আলম মোল্যা সোমবার বিকাল ৪টার দিকে ছয় নম্বর আমলি আদালতের বিচারক হাকিম নাজমুস সাহাদাতের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদরে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, কিশোর ভ্যানচালক হাবিবুর রহমান বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের উকিল বিশ্বাসের ছেলে। গত ২১ আগস্ট হাবিবুর অটোভ্যান নিয়ে সকাল ৮টায় বাড়ি থেকে বরে হয়ে আর ফিরে আসেনি। গত ১৪ অক্টোরব হাবিবুরের বাড়ি থেকে আনুমানিক চার কিলোমিটার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাবেনী গ্রামের বাসিন্দা দেলোয়ার খন্দকারের বাঁশ বাগান থেকে নিখোঁজের ৫৪ দিন পরে কঙ্কাল তথা হাড় উদ্ধার করে পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি