খুনিদের বিচার করে দেশ অভিশাপমুক্ত করেছি : প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে দেশে শুধু মানবাধিকারই প্রতিষ্ঠা করিনি, বাংলাদেশের মানুষকে অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছি। এমন হত্যাকাণ্ড যেনো আর না ঘটে, সেই প্রত্যাশা করেন তিনি। আজ মঙ্গলবার সকালে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না, সংঘাত চাই না, বুলেটের আঘাতে কোনো শিশুর জীবন ক্ষতবিক্ষত হোক সেটা চাই না, পুরোবিশ্বে শান্তি বিরাজ করুক, বাংলাদেশে শান্তি বিরাজ করুক। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাক সেটাই চাই।
তিনি বলেন, ১৫ আগস্ট শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকারে এসে ১৫ আগস্ট জাতির পিতাসহ শেখ রাসেল এবং যারা যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের খুনিদের বিচার করতে পেরেছি। এর মাধ্যমে অভিশাপমুক্ত হয়েছে বাংলাদেশ। তাইতো দেশ এগিয়ে যেতে পারছে।
প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই লক্ষ্য- এ দেশের মানুষ যেন একটা সুন্দর জীবন পায়। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ যেন মর্যাদার স্থান পায়।
ভাই শহিদ শেখ রাসেলের স্মরণে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট রাসেল তখন সেনা সদস্যদের দেখত, বড় হয়ে সেও সেনা সদস্য হতে চাইত। টুঙ্গিপাড়ায় গেলে সে সমবয়সি শিশুদের জড়ো করত। তাদের প্যারেড করাত। তারপর চাচার কাছ থেকে টাকা নিয়ে শিশুদের হাতে ১ টাকা করে দিত। মা ওইসব শিশুর জন্য চকলেট-বিস্কুট নিতে যেতেন। এ ছাড়া নতুন জামা-কাপড় নিয়ে যেতেন। রাসেল সেগুলো ওই শিশুদের দিত। সেই রাসেলসহ আমার পুরো পরিবারকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে।
দেশের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি বলেই বাংলাদেশকে এতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছি। দেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় আরও এগিয়ে যাবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৩২ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি