৬ মে ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, আহত আরেকজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, আহত আরেকজন

বাংলাপ্রেস ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ নামের আরেক পশু চিকিৎসকের মাথায় গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামের একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইমদাদুল হক। দুটি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত চায়ের দোকানে নেমেই এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের একটি গুলি ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় বিদ্ধ হয়। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্ধুক ঠেকিয়ে একাধিক গুলি করেন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করেছেন।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি