৫ মে ২০২৬

খোদ অপারেশন থিয়েটার থেকে কাটা পা নিয়ে পালালো কুকুর !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খোদ অপারেশন থিয়েটার থেকে কাটা পা নিয়ে পালালো কুকুর !

বাংলাপ্রেস অনলাইন: খোদ অপারেশন থিয়েটার থেকে একটি কুকুর সদ্য কাটা একটি পা মুখে করে নিয়ে দৌড়ে পালায়। হ্যাঁ, এটি মানুষের একটি কাটা পা! একটি হাসপাতাল, তার অপারেশন থিয়েটার এবং স্বাস্থ্য বিভাগের দুরবস্থার করুণতর চিত্রই ফুটে উঠেছে এই ঘটনায়। এমন কাণ্ড ঘটেছে প্রতিবেশী ভারতের বিহার রাজ্যে। সোমবার ভারতীয় পত্রিকা জাগরন.কম জানায়, সম্প্রতি ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তির প্রাণরক্ষায় জরুরি ভিত্তিতে তার পা কেটে ফেলতে হয়। সেই পা অপারেশন থিয়েটার থেকেই নিয়ে পালায় আগে থেকে অপেক্ষমান একটি বেওয়ারিশ কুকুর।

দুর্ঘটনাটি ঘটে বক্সার রেলওয়ে স্টেশনে। স্থানীয় আরা এলাকার বাসিন্দা রামনাথ মিশ্র বক্সার যাবার জন্য শ্রমজীবী ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। এতে তার এক হাত ও এক পা মারাত্মক জখম হয়। রেল পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে পাঠায়। সেখানে পা কাটতে হয় রোগীর। তারপরই ঘটে ওই অচিন্ত্যনীয় ঘটনা।

সাধারণত, একটি হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিরাপদ অবস্থানে রাখা হয় অপারেশন থিয়েটারকে। কতোটা অপরিচ্ছন্ন, অনিরাপদ হলে সেখানে একটি রাস্তার কুকুর গিয়ে বসে থাকতে পারে অপারেশন চলাকালে তা ভাবাও কষ্টকর অনেকের জন্য। এ বিষয়ে সিভিল সার্জন ডা. কে কে লালের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিডিয়াকে জানান, বিষয়টি তর জানা নেই। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে দায়ীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রামনাথ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি