৪ মে ২০২৬

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু শিশুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু শিশুর
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শিবপুরের পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম মোহন মিয়া। সে কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকার ভাড়াটে মোমেন মিয়ার ছেলে। মোমেন মিয়া ও মুর্শিদা বেগম দম্পতির একমাত্র ছেলেসন্তান মোহন। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমরাদি গ্রামের পূর্বপাড়ায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন। ভবনটির একতলার ছাদ দেওয়া পর্যন্ত কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাদে খেলতে যায় মোহনসহ চার শিশু। একপর্যায়ে মোহন একতলা ছাদ থেকে পড়ে যায়। অন্য শিশুরা দৌড়ে তার বাড়িতে গিয়ে খবরটি জানায়। তখন পরিবারের সদস্যরা ছুটে এসে মোহনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। মোহনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি