৪ মে ২০২৬

খাশোগির হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খাশোগির হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাপ্রেস অনলাইন: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দিয়ে বলেছেন এমনই একটি ঘটনা যার পুনরাবৃত্তি হওয়া উচতি নয়।

জুবায়ের বলেন, সৌদি আরবের নেতারা বিষয়টি দেখবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। এছাড়া, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে জবাবদিহি করতে হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সৌদি পরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বৈঠকের পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি জানান, তিনি আদেল আল-জুবায়েরকে বলেছেন যে, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জাকার্তা গভীরভাবে উদ্বিগ্ন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগিকে হত্যা করা হয়। শুরু থেকেই সৌদি সরকার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে এলেও এখন তা স্বীকার করেছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি