৫ মে ২০২৬

খাশোগিকে হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খাশোগিকে হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি

বিদেশ ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের কনস্যুলেটের ভেতরে সৌদি আরবের কর্মকর্তারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন এমন প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি।শুধু তাই নয়, এ ব্যাপারে তুরস্কের তদন্ত করার উদ্যোগে সৌদি আরব বাধা দেয়ার সব ধরনের চেষ্টা করেছে বলেও প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা সাংবাদিক জামাল খাশোগিকে নিষ্ঠুর এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রাথমিকভাবে এই ধরনের প্রমাণ পাওয়া গেছে।বিশেষ রেপোর্টার অ্যাগনেস ক্লামারডের নেতৃত্বে জাতিসংঘের একটি তদন্ত দল গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেন। এরপরই তারা এই প্রতিবেদন প্রকাশ করেন।

বৃহস্পতিবার তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ‘হিম করা ও ভয়ঙ্কর অডিও’ তাদের হাতে তুলে দিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা।অ্যাগনেস ক্লামারডের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনার ১৩ দিন পরেও তুরস্কের তদন্তকারি কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। এভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে। সে কারণে তদন্তে সমস্যা হয়েছে।

চলতি বছরের জুন মাসে অ্যাগনেস ক্লামারড পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।সৌদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। পরে জানা যায় তাকে হত্যা করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি