৪ মে ২০২৬

খালি হাতে বিদায় নিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম
খালি হাতে বিদায় নিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

বাংলাপ্রেস ডেস্ক:   আইআরজিসি কুদস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করবে। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি আরও বলেন, মানবতার শত্রুদের প্রতিরোধ করতে সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর অবস্থান বজায় রেখে অপেক্ষা করছে।

ইসমাইল কানি ওই পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনব্যবস্থা যেন মনে রাখে, তারা কীভাবে ইয়েমেন, বাব-এল-মান্দেব ও লোহিত সাগর থেকে খালি হাতে ফিরে গিয়েছিল। এবারও তারা কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালি অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে কর প্রদানকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার ঘোষণা দেন। এমন ঘোষণার পরেই ইসমাইল কানি এ মন্তব্য করেন। 

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়ে বলেছে, এই পদক্ষেপ শুধুমাত্র ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইরানে না যাওয়া আন্তর্জাতিক জাহাজগুলো প্রণালিতে অবাধে চলাচল করতে পারবে বলেও জানানো হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে ইরানি বন্দরের ওপর অবরোধ কার্যকর শুরু হবে। সূত্র: যুগান্তর
 বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি