খালেদা জিয়ার নির্বাচনের সিদ্ধান্ত নেবেন আদালত
বাংলাপ্রেস ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আদালতের দুটি রায় আছে। এই দুই রায়ের পরিপ্রেক্ষিতে আদালতই সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে সাজা স্থগিত রাখার জন্য একটা দরখাস্ত করতে হয়। দরখাস্ত করার পর আদালত যদি মনে করেন সাজা স্থগিত থাকবে যত দিন পর্যন্ত আপিল শুনানি না হবে। তাহলে একজন নির্বাচন করতে পারবেন। যেহেতু সাজা স্থগিত রাখার দরখাস্ত দেয়া হয় নাই সেহেতু আদালত আদৌ সাজা স্থগিত করবেন কি করবেন না সেটা এখনো জানা যায়নি।”
আইনমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আদালত রায় না দেবেন ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’
আজ (মঙ্গলবার) আখাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড নিয়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি