৫ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৈয়দপুরে বিএনপি’র প্রতীকী অনশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৈয়দপুরে বিএনপি’র প্রতীকী অনশন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: গণতন্ত্রের মা, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে প্রতীকী অনশন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার ১২ সেপ্টেম্বর বিএনপি’র নিজস্ব কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই প্রতীকী অনশন কর্মসূচী পালিত হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মেয়র আমজাদ হোসেন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ জহুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ পারভেজ লিটন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মানিক প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রচন্ড ভয়। কারণ সরকার ভেবে নিয়েছেন খালেদা জিয়াকে মুক্তি দিলে জনসম্মুখে প্রচার হয়ে যাবে বর্তমান সরকারের দুর্নীতির কথা। দেশে উন্নয়নের নামে কতটা দুর্নীতি হয়েছে তাও জানতে পারবেন দেশবাসী। এ কারণে নানা অজুহাত দেখিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে জনগণকে সাথে নিয়ে সারাদেশের ন্যায় সৈয়দপুরেও কঠোর আন্দোলন ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারী সংকেত দেন। বেলা ১২.০১ মিনিটে তিনি নেতাকর্মীদের মুখে আমের জুস তুলে দিয়ে প্রতীকী অনশন ভেঙ্গে ফেলেন।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি