৮ মে ২০২৬

খালেদা জিয়ার মুক্তির দাবীতে ডোমারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার মুক্তির দাবীতে ডোমারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে শনিবার সকাল ১০টায় ডোমার বাটার মোড় হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে সাহাপাড়া মোড়ে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন অর- রশিদ বসুনিয়া সজিব, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রমূখ।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন অন্যায়ভাবে সরকার বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। খালেদা জিয়ার কিছু হলে এর দায় দায়িত্ব সরকার কেই বহন করতে হবে বলে তারা হুশিয়ারী দেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি