খালেদা জিয়া-তারেক’কে বাঁচাতেই ড. কামালের ঐক্যফ্রন্ট : ইনু

বাংলাপ্রেস অনলাইন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বাঁচাতেই ড. কামালের ঐক্যফ্রন্ট’। ড. কামালের হাত ধরে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট করে দেশকে অশান্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ঐক্যফ্রন্টের ঘরে বিএনপি-জামাত ঢুকে পড়েছে। কিন্তু মানুষ হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসা যায় না। জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু আজ রোববার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। তথ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমান হাজার-হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। তাই এদেরে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না।’ তিনি বলেন, ‘তারেক রহমান চারদলীয় জোট সরকারের সময় নিরীহ মানুষ হত্যা করেছে। জামাত-রাজাকারদের কাছে খালেদা জিয়া জিম্মি। একারণে তারা এদেশকে সন্ত্রাস-জঙ্গিবাদী দেশ বানাতে চায়।’ সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে ইনু উল্লেখ করেন।
উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে এ সভায় কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সম্পাদক রোকুনুজ্জামান রুকন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলী, প্রমুখ বক্তৃতা করেন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি