৪ মে ২০২৬

'খালেদা জিয়া খুবই অসুস্থ'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
'খালেদা জিয়া খুবই অসুস্থ'

বাংলাপ্রেস অনলাইন: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন খালেদা জিয়া খুবই অসুস্থ। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, তিনি খুবই অসুস্থ। আর আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলেছি।

শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কারাগারে প্রবেশ করেন। তারা দুজন পৌনে ৫টার দিকে বের হয়ে আসেন। একইসময়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ তাঁর পরিবারের পাঁচজন কারাগারে প্রবেশ করেন। অন্যরা হলেন-বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও মাসুদ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। সেদিন থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে তাকে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি