৮ মে ২০২৬

খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে, চাপ সৃষ্টি করবেন না : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে, চাপ সৃষ্টি করবেন না : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আতঙ্কগ্রস্থ। তারা খাদ্য মজুদ করতে শুরু করেছে। আমি পরিস্কার ভাবে বলতে চাই- আমাদের খাদ্যের কোন সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। তাই অহেতুক বাজারে চাপ সৃষ্টি করবেন না।’

তিনি আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকটি হাসপাতাল সুনিদৃষ্ট করে দিয়েছি যেখানে করোনা ভাইরাসে আক্রন্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্স সহ যারা কর্মরত রয়েছেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি।

এ সময় যারা খাদ্য মজুদ করতে শুরু করেছে তাদের প্রতি প্রধানমন্ত্রী অহেতুক বাজারে চাপ সৃষ্টি না করার তাগিদ দেন।

উল্লেখ্য, আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এদিকে একই দিনে গাইবান্ধা-৩ আসন ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এ দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসন, ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসন ও ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। আসনটিতে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির (জাপা) মো. শাহজাহান ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালিয়েছেন।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। নির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্রের ৭৭৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪-১৮ নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ড এ আসনের অন্তর্ভুক্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি