কেয়া কসমেটিকসের চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানসহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুদক।
বুধবার বিকেলে দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি জানান, অনুসন্ধানে প্রায় ১৮৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের সন্ধান পাওয়া যায় এ পরিবারের বিরুদ্ধে। এছাড়া, তাদের সম্পদের বিবরণীতে ৯৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল খালেক, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে দুদক পৃথক ৫ মামলা করেছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান ২০১৯ সালের ২৩ জুন দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। যা যাচাই-বাছাই করে ৪৯ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ৪৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি