৫ মে ২০২৬

কেন্দ্রীয় যুবলীগের পক্ষে আশুলিয়ায় ইঞ্জি. রবিউল’র ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কেন্দ্রীয় যুবলীগের পক্ষে আশুলিয়ায় ইঞ্জি. রবিউল’র ত্রাণ বিতরণ

হাসান ভূঁইয়া, সাভার থেকে : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে আমাদের বাংলাদেশও প্রায় বিপর্যস্ত হতে চলেছে। সংক্রমণ ঠেকাতে চলছে অঘোষিত লকডাউন। অফিস আদালত বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। বৈশ্বিক এ সংক্রমণরোধে আর্তমানবতার সেবায় সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে- অসহায়, গরীব, মধ্যবিত্ত ও সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কেউ কেউ।

মঙ্গলবার (৭ই এপ্রিল) বেলা ১২টার সময় আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ডিজাইনওয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালট্যান্ট'র ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও 'বঙ্গবন্ধু ফাউন্ডেশন' আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক- আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম। একাধারে যিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সাভার-ধামরাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি এবং আশুলিয়া ইন্জিনিয়ারিং এন্ড কনসালটিং এসোসিয়েশন এর নির্বাচিত সফল সভাপতি।

সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, অসহায়, গরীব, দিনমজুর পরিবারের সদস্যদেরকে পল্লীবিদ্যুৎ হাজী নিজাম প্লাজার নিচতলা নিজের অফিস থেকে ত্রাণ বিতরণ শুরু করেন। অভাবী পরিবারের তালিকা করা হলেও যারা লজ্জায় ত্রাণ নিতে আসেনি, গোপনে লোক মারফত তাদের বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে, যারা কর্মহীন গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষ, আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তাদের মাঝে ত্রাণ বিতরণের যে উদ্দ্যোগ আমি হাতে নিয়েছি, দেশের সার্বিক অবস্থা ভালো না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশগ্রহন করেন, দলীয় নেতা-কর্মী, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন এর সদস্যবৃন্দ, ডিজাইনওয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতায় ছিলেন- ডিজাইনওয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালট্যান্ট'র চেয়ারম্যান, মরিয়ম ইসলাম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি