৪ মে ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মরদেহ

বাংলাপ্রেস অনলাইন: প্রবীণ সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। এসময় সাংবাদিক, লেখক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে গোলাম সারওয়ারের মরদেহ শেষবারের মতো নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সমকাল কার্যালয়ে।

সেখানে সমকাল পরিবারের সদস্যরা তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানি হল মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রেসক্লাবে নেয়া হবে প্রয়াত এই গুণী সাংবাদিকের মরদেহ। সেখানে তার ৪র্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি