৬ মে ২০২৬

কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : স্বাধীনতার ৪৯ বছররের দীর্ঘ প্রচেষ্টার পর চিলাহাটিবাসীরা পেল তাদের নায্য উপহার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। প্রতি খরা মৌসুমে এই এলাকার প্রায় হঠাৎ করে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে এতে প্রতি বছরেই শতশত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি সাধন হয় লক্ষ লক্ষ টাকার মালামাল, সর্বশান্ত হয়ে পথে বসে শত পরিবার।

অবশেষে, নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় ৩৩ শতক জমির উপর গত ২০১৭ই সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কন্সট্রাকশনের কাজ। কাজটি সম্পূর্ণ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মিসেস খাজা বিলকিস রাব্বি, নীলফামারী। ৪ তলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিস ভবনের নিচতলায় রয়েছে গাড়ি রাখার স্থান ও ৫টি রুম, ২য় তলায় রয়েছে ২টি রুম, ৩য় তলায় রয়েছে ২টি রুম ও ৪র্থ তলায় স্টাফ কোয়াটার হিসেবে ৪টি রুম। উক্ত কাজে ব্যয় হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ টাকা। এখন শুধু শুভ উদ্বোধনের প্রহর গুনছে ডোমার উপজেলার এই সীমান্ত অঞ্চলের ৫টি ইউনিয়ন ও চিলাহাটি এলাকাবাসী।

এ ব্যপারে মিসেস খাজা বিলকিস কন্সট্রাকশনের এক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, এই ফায়ার সার্ভিস ভবনের কাজ শেষ। কিন্তু, কিছু সাময়িক জটিলতার কারনে হয়ত চলতি বছরের জুলাই মাসে এই ভবনের শুভ উদ্বোধন হবে বলে আশা করা যায়। এলাকার অভিজ্ঞ মহলের প্রত্যাশা আগামিতে চিলাহাটি স্থলবন্দর ও চিলাহাটি হলদিবাড়ির রেল লাইনের কাজ শেষ পর্যায়ে। তাই অতি জরুরি প্রশাসনের মাধ্যমে সাময়িক জটিলতার অবসান ঘটিয়ে অতিদ্রæত এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করা প্রয়োজন। তাহলে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ভোগডাবুরী, কেতকীবাড়ি, জোড়াবাড়ি, গোমনাতি ও বামুনিয়া ইউনিয়ন সহ পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মানুষও এই ফায়ার সার্ভিস স্টেশন থেকে সুবিধা পাবে বলে অনেকে আশা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি