৫ মে ২০২৬

কাটল অচলাবস্থা, সোমবার থেকে খুলছে মার্কিন কোষাগার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাটল অচলাবস্থা, সোমবার থেকে খুলছে মার্কিন কোষাগার

বাংলাপ্রেস বিদেশ দপ্তর : অবশেষে মাথানত করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। ৩৬ দিন পর শাটডাউন প্রত্যাহার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ঘোষণা করলেন, আগামী সোমবার থেকে খুলে যাবে মার্কিন কোষাগার৷ শুরু হয়ে যাবে সমস্ত সরকারি দপ্তরের কাজকর্ম৷ তবে এই সিদ্ধান্ত জারি থাকবে কেবলমাত্র তিন সপ্তাহের জন্য। এর মধ্যে মার্কিন কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করলে, ফের মার্কিন মুলুকে জারি হবে শাটডাউন৷ মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, এই অর্থ বরাদ্দ করতে, দরকার পড়লে তিনি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের পথে হাঁটবেন৷

শুক্রবার দ্বিপাক্ষিক চুক্তি পর এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি৷ জানান, খুব কম সময়ের জন্যই সরকারি কাজকর্ম চালু হচ্ছে৷ সেই শর্তেই বিলে স্বাক্ষর করা হয়েছে। ২১ দিনের মধ্যে কংগ্রেস আগের সিদ্ধান্তের পরিবর্তন না করলে, ১৫ ফেব্রুয়ারি থেকে সরকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে৷ ডেমোক্র্যাটদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, আইন তাঁকে যে সর্বোচ্চ যে ক্ষমতাগুলি দিয়েছে, অর্থ বরাদ্দের জন্য সে সবেরই ব্যবহার করবেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে গ্রাহ্য করতে নারাজ বিরোধী ডেমোক্র্যাটরা৷ চাক স্কুমার বলেন, “প্রেসিডেন্ট নিজের ভুল বুঝতে পেরেছেন।” তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা৷

প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়াকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদ চলছে ডেমোক্র্যাটদের৷ দেওয়াল নির্মাণের জন্য কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ওই পরিমাণ দিতে সম্মত হননি কংগ্রেসের সদস্যরা৷ বিশেষ করে ডেমোক্র্যাটরা৷ কংগ্রেসকে চাপে ফেলতে এরপরই মার্কিন মুলুকে শাটডাউন ঘোষণা করেন ট্রাম্প৷ বন্ধ হয়ে যায় মার্কিন কোষাগার৷ আমেরিকার ইতিহাসে শুরু হয় সবচেয়ে দীর্ঘ মেয়াদের শাটডাউন৷ যার ফলে গত কয়েক সপ্তাহ ধরে বিনা পারিশ্রমিকে কাজ করতে হয় সরকারের ৮ লক্ষ কর্মচারীকে। বন্ধ হয়ে যায় অনেক সরকারি দপ্তরের কাজকর্ম৷ বহু আলোচনা সমালোচনার পর ৩৬ দিনের মাথায় কাটল অচলাবস্থা৷ শাটডাউন প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি