৮ মে ২০২৬

কাঠমান্ডুতে নামতে পারেনি বিমান, ১১৪ যাত্রী ফেরত এলো ঢাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কাঠমান্ডুতে নামতে পারেনি বিমান, ১১৪ যাত্রী ফেরত এলো ঢাকায়
বাংলাপ্রেস ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি অনুকূল না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে পারেনি এবং ফিরে এসে ঢাকায় অবতরণ করেছে। ফলে ঢাকা থেকে কাঠমান্ডুগামী (বিজি ৩৭১) এবং কাঠমান্ডু থেকে ঢাকার (বিজি ৩৭২) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে ১১৪ জন এবং কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইটে ৯৬ জন যাত্রীকে হোটেলে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখায় হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল হয়েছে। বিমান ও এয়ারলাইন সূত্র জানিয়েছে, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি