কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
বাংলা প্রেস
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪৬ এএম
বাংলাপ্রেস ডেস্ক: কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি