
বিদেশ ডেস্ক: কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন কৌশলগত বি-৫২এইচ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান অবতরণ করেছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পরমাণু-বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে।
অন্যান্য বিমানগুলো কোথায় নেমেছে তা জানান হয়নি। মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ সব বিমান দক্ষিণপশ্চিম এশিয়ায় অবতরণ করেছে। অবশ্য এর আগে মার্কিন বিবৃতিতে দক্ষিণপশ্চিম এশিয়ার ঘাঁটি বলতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আল-উদেইদ ঘাঁটিকে বোঝানো হয়েছে।
এ সব বোমারু বিমান লুজিয়ানার বার্কসডেল এয়ার ফোর্স বেজের ২০তম বম্ব স্কোয়াড্রন থেকে এসেছে বলেও জানানো হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]