বাংলাপ্রেস ডেস্ক: দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাতে এবং উপসাগরীয় রাষ্ট্রটির প্রতি সংহতি প্রদর্শনের লক্ষ্যে আরব ও মুসলিম নেতাদের এক সম্মেলনের আয়োজন করবে কাতার। কাতার শনিবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এদিন জানান, সোমবারের বৈঠকে ‘কাতার রাষ্ট্রে ইসরায়েলের হামলার ওপর একটি খসড়া প্রস্তাব’ বিবেচনা করা হবে, যা রবিবার এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা হবে।
তিনি সরকারি সংবাদ সংস্থা কিউএনএকে আরো বলেন, এ সম্মেলন ‘কাতার রাষ্ট্রের প্রতি ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের প্রতিফলন।
কাতারে এক হচ্ছেন আরব-মুসলিম নেতারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাতে এবং উপসাগরীয় রাষ্ট্রটির প্রতি সংহতি প্রদর্শনের লক্ষ্যে আরব ও মুসলিম নেতাদের এক সম্মেলনের আয়োজন করবে কাতার। কাতার শনিবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এদিন জানান, সোমবারের বৈঠকে ‘কাতার রাষ্ট্রে ইসরায়েলের হামলার ওপর একটি খসড়া প্রস্তাব’ বিবেচনা করা হবে, যা রবিবার এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা হবে।
তিনি সরকারি সংবাদ সংস্থা কিউএনএকে আরো বলেন, এ সম্মেলন ‘কাতার রাষ্ট্রের প্রতি ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের প্রতিফলন।
উপস্থিত নেতাদের মধ্যে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও দোহায় থাকবেন, তবে তিনি বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
তিনি আরো বলেন, এ সম্মেলন সংকেত দিচ্ছে, ‘এ ধরনের আগ্রাসনকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যাবে না’।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি