কাশ্মীরে ভয়াবহ বন্যায় ৩৪ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের হিমালয়ের একটি পাহাড়ি গ্রামে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ স্রোতে বৃহস্পতিবার অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় শীর্ষ একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
এটি এ মাসে ভারতে ঘটা প্রাণঘাতী বন্যায় সৃষ্ট বিপর্যয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তর ঘটনা। কিশতোয়ার জেলায় প্রবল বর্ষণের কারণে ‘ক্লাউডবার্স্ট’ (হঠাৎ প্রচণ্ড বৃষ্টি) হয়েছে জানিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ‘খবরটি ভয়াবহ।ঘটনার পর কিশতোয়ারের একটি হাসপাতালে ভিড় জমে যায়। অনেককে আহতদের স্ট্রেচারে নিয়ে যেতে দেখা গেছে। জেলার প্রশাসক পঙ্কজ কুমার শর্মা বলেছেন, ‘আমরা ৩৪টি মৃতদেহ ও ৩৫ জন আহতকে উদ্ধার করেছি। আরো মৃতদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশের অথোলি গ্রামের বাসিন্দা সুশীল কুমার বলেন, ‘আমি নিজ চোখে অন্তত ১৫টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে আনতে দেখেছি।’টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে ইতোমধ্যে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলোর সেখানে পৌঁছাতে অসুবিধা হতে পারে। প্রধান শহর শ্রীনগর থেকে এলাকাটি সড়কপথে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘যাদের সাহায্যের প্রয়োজন, তাদের সম্ভাব্য সব সহায়তা দেওয়া হবে।এর আগে ৫ আগস্টের বন্যায় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় শহর ধরালি ভেসে যায় ও কাদায় চাপা পড়ে। ওই দুর্যোগে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অপরিকল্পিত উন্নয়ন মিলিয়ে এসব দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা গত বছর সতর্ক করে বলেছিল, ‘ক্রমবর্ধমান তীব্র বন্যা ও খরার ঘটনা হচ্ছে এক ধরনের সতর্ক সংকেত—যা ইঙ্গিত দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর পানিচক্র আরো অনিশ্চিত হয়ে উঠছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি