৫ মে ২০২৬

কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ৯ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুদ করা ছিল।

গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলে কর্মরত ছিলেন। তারা ওই থানায় মজুদ করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে এনডিটিভি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি