কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ১৬
বাংলাপ্রেস ডেস্ক : ভারতের কাশ্মীরের দোদা জেলায় একটি গাড়ি খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু। গাড়িটিতে ১৭ জন যাত্রী ছিলেন।
দোদার সিনিয়র এসপি মুমতাজ আহমাদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একজন আরোহীকে উদ্ধার করে স্থানীয় কাশ্মীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
তিনি জানান, গাড়িটির ১২ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনের মৃত্যু হয় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায়।
এনডিটিভি জানায়, এসইউভি গাড়িটি মঙ্গলবার দোদা জেলার ক্লিনি থেকে মারমাত অঞ্চলের গোয়া গ্রামে যাচ্ছিল। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড়ি রাস্তায় একটি খাড়া বাঁক পেরোতে গিয়ে গাড়ির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের প্রায় ৭শ’ মিটার গভীর খাদে পড়ে যায়। ভারতে সরকারি হিসাবে, ২০১৭ সাল থেকে সাড়ে চার লাখ সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৪৮ হাজার মানুষ নিহত হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি