৫ মে ২০২৬

কাশিমপুর কারাগারে নেয়া হলো পরীমণিকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কাশিমপুর কারাগারে নেয়া হলো পরীমণিকে
বাংলাপ্রেস ডেস্ক: মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়েছিলো আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নায়িকাকে প্রিজন ভ্যানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১২ মিনিটে তাকে নিয়ে কারাগারের পথে রওনা দেয় প্রিজন ভ্যান। আদালতে শুনানির সময় পরীমণি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন। সে সময় রেগে গিয়ে পরী বলেন, 'আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?' এর আগে পরীমণিকে আদালতের এজলাসে উপস্থিত করে শুনানির জন্য আবেদন করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান। পরে শুনানি শুরু হলে মুজিবুর রহমান আদালতকে বলেন, আমরা আজকে জামিন শুনানি করছি না। একটা আবেদন জানাই, আমরা পরীমণির সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আদালত পরীর আইনজীবীর আবেদন নামঞ্জুর করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি