কারবালা যাওয়ার পথে গ্যাস লিকে অসুস্থ ৬০০ তীর্থযাত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরাকে পানিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনের বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।এ বছর কয়েক লাখ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। শহরটিতে রয়েছে সম্মানিত ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার।সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইনের শাহাদাত স্মরণ করে আরবাঈন নামের ৪০ দিনের শোককাল পালন করবেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ফলে ৬২১ জনের শ্বাসকষ্টজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন ও সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।’তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী জানায়, ‘কারবালা-নাজাফ সড়কের একটি পানিশোধন কেন্দ্রে ক্লোরিন লিক থেকেই এ ঘটনা ঘটেছে।
দশকের পর দশক ধরে সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো নষ্ট হয়ে পড়েছে, এ ছাড়া নিরাপত্তা মানদণ্ডের প্রতিপালনও সেখানে প্রায়ই শিথিল থাকে।গত জুলাই মাসে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কর্তৃপক্ষের তথ্য মতে, তাদের অনেকেই শৌচাগারে শ্বাসরোধ হয়ে মারা যান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি