
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : দীর্ঘ দিন যাবত দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার মেয়ে মরিয়ম শরিফ অভিযোগ করেছেন তার বাবা নওয়াজ শরিফ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে আছেন।
মরিয়ম জানান, হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার বাবার। খবর পেয়ে ব্যক্তিগত চিকিৎসক যেতে চাইলে জেল কর্তৃপক্ষ তাকে অনুমতি দেননি।
শুক্রবার নিজের টুইটারে মরিয়ম লেখেন, ‘ তার হাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তিনি হৃদরোগে আক্রান্ত। এমনিতেই জটিল শারীরিক সমস্যা রয়েছে তার। ব্যক্তিগত চিকিৎসকরা সে ব্যাপারে অবগত। তাই দিনভর তার কাছে পৌঁছনোর চেষ্টা করেন ব্যক্তিগত হৃদরোগ বিশেষজ্ঞ। কিন্তু জেলে ঢোকার অনুমতি পাননি তিনি।’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]