৮ মে ২০২৬

কারাগার থেকে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কারাগার থেকে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
বাংলাপ্রেস ডেস্ক:  কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য দেন। কারাগার সূত্র বলছে, স্বাভাবিক সময়ের মতো কারাগার থেকে হাসপাতালে শারীরিক অবস্থার চেকাপ করতে গিয়ে তাকে ভর্তি করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হার্ট অ্যাটাক করেননি জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি কয়েক দিন ধরে ঠান্ডায় ভুগছিলেন।তাই শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি