৪ মে ২০২৬

কাঁঠালের বিচির কাবাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাঁঠালের বিচির কাবাব

জীবনযাপন ডেস্ক: কাঁঠাল কাঁচা-পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। এমনকি কাঁঠালের বিচিও। এর বিচি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। কাঁঠালের বিচি দিয়ে হরেক রকমের পদ নিশ্চয়ই খেয়ে থাকবেন! তবে জানেন কি? কাঁঠালের বিচির মজাদার কাবাব কিন্তু বেশ সুস্বাদু। চাইলেই এটি ঘরে বানাতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপিটি-

উপকরণ: কাঁঠালের বিচি ১ কাপ, মাংসের কিমা- এক কাপ, ডিম ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো

প্রণালী: কাঁঠালের বিচি খোসা ফেলে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার উপরের লাল আবরণ পরিষ্কার করে নিন। বিচি সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার মাংসের কিমা, আদা-রসুন বাটা দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিন। এরপর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে গোলাকার চ্যাপ্টা কাবাব বানিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি