৪ মে ২০২৬

কান্দাহারে পুলিশ প্রধান নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কান্দাহারে পুলিশ প্রধান নিহত

বাংলাপ্রেস অনলাইন: আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের দেহরক্ষীর গুলিতে প্রাদেশিক গভর্নর যালমাই ওয়েসা ও পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক নিহত ও দুই মার্কিন সেনাসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আব্দুর রাজেক কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেযওয়াল বলেছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রদেশের পদস্থ কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে বসেছিলেন। সেখানে বিদেশি অতিথিরাও ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পরপরই গভর্নরের দেহরক্ষী গুলি শুরু করেন। এতে পুলিশ প্রধান, গর্ভনর এবং প্রাদেশিক গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। তবে মার্কিন জেনারেল স্কট মিলার অক্ষত আছেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান এই নির্বাচন বয়কট করছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি