৪ মে ২০২৬

কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে জ্বর-গলা ব্যথায় একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কী-না সেটি জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

মৃত ব্যক্তি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

পুলিশ জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ হন ওই ব্যক্তি। এসময় তারা স্থানীয় একজন চিকিৎসক ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে ভোর রাতে সালাম ফকির মারা যায়। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে নমুনা সংগ্রহ করে। এই নমুনা পরীক্ষার জন্যে আইইডিসিআরে পাঠানো হবে। কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, কয়েকটি বাড়ি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

বিপি/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি